ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে পিস্তল ম্যাগজিন গুলি, চাপাতি, চাকু, ছোরা ও রামদা উদ্বার'সহ আসামী গ্রেফতার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৬:২২

টাঙ্গাইলে ০২টি বিদেশি পিস্তল, ০৩টি ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি ও    দেশী বিদেশী চাপাতি, চাকু, ছোরা, রামদা উদ্বার'সহ ০১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মির্জাপুর থানার পুলিশের একটি চৌকস টিম মহাসড়ক এলাকায় আইন শৃঙ্খলা ডিউটি, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। ১৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানাধীন স্বল্পমহেড়া উত্তর পাড়া এলাকার  মোঃ আরজু মিয়া (৪৬) এর বসত ঘরে অবৈধ অস্ত্র আছে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মির্জাপুর থানার পুলিশ টিম ঘটনাস্থলে তল্লাশি পরিচালনা করে মোঃ আরজু মিয়া (৪৬) কে গ্রেফতার করে। ওই সময় তার বসত বাড়ির উত্তর ভিটার দক্ষিন দুয়ারী চৌচালা টিনের বসতঘরের ভিতর উত্তর পূর্ব কোনে টিনের বড় ট্রাংকের (সিন্দুকের)  ভিতর রক্ষিত বড় লাগেজের মধ্যে হতে ০২টি বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি ও দেশী বিদেশী চাপাতি, চাকু, ছোরা, রামদা উদ্বার করে। মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া এলাকার মৃত- মজিবর রহমান ওরোফে মধু মিয়ার ছেলে আসামী মোঃ আরজু মিয়া (৪৬) কে তার বসত বাড়ি থেকে ভোর রাত ০২.১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। আসামী আরজু মিয়া (৪৬), এর কাছ থেকে ০২টি বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি, ০২টি চাইনিজ চাপাতি, ৬টি ষ্টীলের চাকু, ০১টি প্লাষ্টিকের বাটসহ ষ্টীলের করাত, ০১টি ধারালো ছুরি, ০১টি ডেগার, ০১টি রামদা, ০১টি লাগেজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও দেশী বিদেশী চাপাতি, চাকু, ছোরা, রামদা নিজ হেফাজতে রাখার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত