কাউন্সিলর নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরলসভাবে কাজ করে যাবো - মো: আমির হামজা
আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটি কর্পোরেশনকে মোট ৫৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারই ধারাবাহিকতায় টঙ্গীর এরশাদনগর ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা মো: আমির হামজা। তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে বর্তমানে যুবলীগ করছেন। আমির হামজা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের সুযোগ্য সন্তান, গাজীপুর-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নির্দেশে যুবলীগের বিভিন্ন কর্মসূচি সফল ভাবে পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। ইতিমধ্যে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে রয়েছে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই মুক্ত ওয়ার্ড গড়া, ন্যায় বিচারের মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা, গুরুত্বপূর্ণ সমস্যা, মশা নিধন করা, প্রত্যেকটি ইউনিট ব্লক সিসি ক্যামেরার আওতায় আনা, প্রতিটি নাগরিককে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট ড্রেন ব্যবস্থা সচল করা ও নতুন নতুন ড্রেন নির্মাণ করা, স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবস্থান উন্নয়ন করা, প্রতিটি খেলার মাঠ উন্মুক্ত করা, মূল সড়কগুলোকে ল্যামপোস্ট এর আওতায় আনাসহ নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে অঙ্গীকারবদ্ধ।
কাউন্সিলর প্রার্থী মো: আমির হামজা বলেন, ৪৯নং ওয়ার্ডের সাধারণ জনগণের আশা-আকাঙ্খা ও দাবি পূরণে গণমানুষের বন্ধু হয়ে কাজ করে যাবো। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে কাউন্সিলর নির্বাচিত হলে ৪৯৬নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক। আমি দীর্ঘকাল ধরে ছাত্রলীগের রাজনীতি করেছি। বর্তমানে যুবলীগ করছি। জনগণের সেবাকে ব্রত হিসেবে নিয়ে এবারের নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি কাউন্সিলর হিসেবে নয়, জনগণের সুখ-দুঃখের বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেলে হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা রোধসহ মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরো বলেন, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্যার আমাদের এই ওয়ার্ডের এরশাদ নগর এলাকার মানুষদের বলতেন তার বংশের উত্তরসূরী।আর আমার বাবা ছিলেন স্যারের হাতে তৈরি করা এই ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এবং আমার বাবা ২০ বছর এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতিদের দায়িত্ব পালন করেন। তাই সন্তান হিসেবে জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তাহলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। শুধু তাই এলাকার মানুষের সমন্বয়ে সকলের পরামর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরলসভাবে ওয়ার্ডের শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পয়নিস্কাসন ব্যবস্থাসহ উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারে সাথে ৪৯ নং ওয়ার্ডকেও এগিয়ে নিতে চাই। যদি ৪৯ নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ প্রদান করে তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
এদিকে ৪৯নং ওয়ার্ডের ভোটাররা বলছে, মো: আমির হামজার মতো তরুণ প্রার্থী হলে সাধারণ মানুষ স্বাগত জানাবে।
তবে তারা ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এমন ব্যক্তিকে চায় যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম থাকবে না। যিনি সাধারণ মানুষের পাশে থাকবে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চান।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied