শ্রীপুরে ভেজাল কৃষক মেহমান সেমাইকে জরিামানা
ঈদুল ফিতরকে সামনে রেখে ভেজাল বিরোধী অভিযানে গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি করায় কৃষক ওয়েল মিল ও মেহমান সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌর শহরের বৈরাগীর চালা গ্রামের ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আল মামুন।
এসময় কারখানায় সেমাই উৎপাদনের ব্যবস্থা অন্তত অস্বাস্থ্যকর হওয়া প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এছাড়াও বিএসটিআই’য়ের ট্রেড মার্ক না থাকায় প্রাথমিক ভাবে প্রতিষ্ঠানের মালিক ছাত্তার ভূইয়াকে সতর্ক করে দিয়ে ট্রেড মার্ক করতে সময় বেঁধে দেয় ভ্রাম্যমাণ আদালমত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
দেখা যায়, প্রতিষ্ঠানটির ভেতরের চিত্র ভয়াবহ অস্বাস্থ্যকর। মেজেতে ময়লা ও কীট পর্যন্ত ঘুরাফেরা করছে। শ্রমিকদের নেই কোন নির্দিষ্ট পোশাক। নোংরা পরিবেশে পণ্য উৎপাদন হচ্ছে এখানে। এই উৎপাদিত পণ্য বাজারে বিভিন্ন চেইন শপে বিক্রি করা হয়। এবং এই মেহমান নামে তাদের নিজস্ব চেইন শপ খুলে সেখানেও মানহীন এসব পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও মেয়াদ উন্নীত পণ্যের গায়ের লেভেল তুলে ফেলে সেই নষ্ট পণ্যের গায়ে মেয়াদ বাড়িয়ে নতুন লেভেলও লাগিয়ে দেয়ার অভিযোগও আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন
সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন
Link Copied