ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঈদের নাটকে নাম ভূমিকায় হেদায়েত তুর্কী


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ৩:৪৩
 কর্মজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। অফিসের বাইরে তিনি নাটক  লেখা, নির্মাণ এবং অভিনয়ে ব্যস্ত সময় পার করেন। তিনি প্রিয় দুই শতাধিক নাটকে অভিনয় করলেও এই প্রথম নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন। গার্লস কলেজের দারোয়ান, মিনিস্টারের ভাতিজা এবং প্রবাসীর বিয়ে নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন।
 
এছাড়া তিনি চিটার গার্লফ্রেন্ড, প্রেমের চকলেট, দুই নৌকায় পা, হবু চেয়ারম্যান, শিকদার মহল, জয়েন্ট ফ্যামিলি, লুকোচুরি প্রেম, ডিয়ারিং প্রেমিক, ফরেন পাত্রী, গো টু মাওয়া নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ভালোবাসার দিন বদল, অস্থির বউ, অসম প্রেম, আমি ভাইরাল হতে চাই, রিস্কি লাভ, স্টুপিড লাভ, দারোয়ানের বউ, যৌথ পরিবার, বুকের ভিতর ভালোবাসা, ভাইরাল বউ নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া  সোনা বউ, প্রবাস পল্লী, ব্যাচেলর পার্ক, মেন্টাল কলোনি, সার্চ দ্যা বস, হৃদয়ে গন্ডগোল, ভিক্ষুকের কারখানা, প্রাইভেট গ্রাম নামে ধারাবাহিক নাটকগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নাটকগুলিতে তাঁর সহশিল্পী হিসেবে কাজ করেছেন জোভান, মুকিত জাকারিয়া,  সাব্বির আহমেদ, শিশির সরদার, জামশেদ শামীম, সারিকা সাবা, দোলন দে, মানসী প্রকৃতি,  সেঁজুতি খন্দকার, সাবরিনা সুইটি, অধরা নীহারিকা, তামান্না আফরোজ, রফিক মিন্টু, মাটি মনির, বর্ষা,  সানজিদা রিন্টু, পারভেজ, টুটুল প্রধান, লাভলী লিপি,  এনিলা তানজুম, মিম, সাদয়া অফরিন, তারেক স্বপন, তারেক মাহমুদ, স্বপ্না, ফারজানা জয়া, বিএস টুম্পা, ফারজানা সোনিয়া, আলিশা তামান্না সহ অনেকে। নাটকগুলো পরিচালনা করেছেন ওসমান মিরাজ, কামরুল ইসলাম খান, সাদেক সিদ্দিকী, হারুন আর রশিদ, রিন্টু পারভেজ, হেদায়েত তুর্কী, সোহেল রানা, আয়মান রাকিব, আইয়ুব আলী, ইয়ামিন খান, জহির রায়হান, কামরুল হাসান সুজন, নাজমুল হাসান  সহ অন্যরা।
 
এছাড়া হেদায়েত তুর্কী অভিনীত কর্পোরেট, সাহসী যোদ্ধা, জামদানী, তবুও ভালোবাসি, প্লানার, বর্ডার, মাফিয়া সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো পরিচালনা করেছেন ফরিদুল হাসান, সাদেক সিদ্দিকী, অনুরুদ্ধ রাসেল, সৈকত নাসির, খান সোহেল, শিহাব শাহীন  এবং কামাল হোসেন। 
 
অভিনেতা হেদায়েত তুর্কী নাটক, সিনেমা এবং ওয়েব সিরিজের বাইরে তীর, ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক, ম্যাক্সন ইলেকট্রনিক কোম্পানি, ম্যাক্সিকোন ইলেকট্রনিকস, সাফা চিনিগুড়া চাউল, ফলোমী ব্রান্ডের কসমেটিক এবং জিও পাইপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। 
 
নাম ভূমিকায় অভিনয় করা সম্পর্কে হেদায়েত তুর্কী বলেন আমি দীর্ঘদিন যাবত পার্শ্বচরিত্রে অভিনয় করে ধীরে ধীরে আজকের অবস্থানে এসেছি। কয়েকটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার পর এখন নাটকের নাম ভূমিকায় অভিনয় করছি। নাম ভূমিকায় অভিনয় করা অনেকটা ভাগ্যের ব্যাপার হলেও এখানে চ্যালেঞ্জ বেশি থাকে কারন নাটকটি সেই চরিত্রকে কেন্দ্র করে চলতে থাকে  ফলে দর্শকদের চোখ থাকে চরিত্রের উপর। ভালো এবং খারাপ দুটোই দর্শকদের চোখ এড়াতে পারে না। তবে আমি চেষ্টা করেছি চরিত্রগুলো ফুটিয়ে তুলতে। আমি সবার দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

এমএসএম / এমএসএম

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা

এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’

বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি

নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ

মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’

নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো

নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির