খুলনার সাবেক জেলা প্রশাসকসহ ৬ কর্মকর্তা পেলেন জনপ্রশাসন পদক
খুলনার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ জেলা টিমের ৬ কর্মকর্তা দলগতভাবে পেয়েছেন জনপ্রশাসন পদক-২০২১। জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের যৌনপল্লীর শিশুদের শিক্ষার পরিবেশ সুগম করতে দুটি হোস্টেল নির্মাণ ও তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগের জন্য এ পদক প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পদক প্রদান করেন। খুলনা জেলা টিম জেলাপর্যায়ে দলগতভাবে এই পদক লাভ করে।
পদকপ্রাপ্তরা হলেন- খুলনার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, দাকোপের সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াদুদ, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শারমিন জাহান লুনা। খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে জেলার ৬ কর্মকর্তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় জানানো হয়, জনকল্যাণমুখী উদ্যোগ জেলা তথা গোটা জাতিকে অনুপ্রাণিত করেছে।
জামান / জামান
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;