ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কার্ডের থেকে মানুষ বেশি ইউপি চেয়ারম্যান পকেট থেকে দিলেন টাকা


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ১৬-৪-২০২৩ বিকাল ৫:২৯
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও গরীব অসহায়দের জন্য প্রায় ২১,৪০০ কেজি ভিজিএফ এর চাল বরাদ্দ দেয় সরকার। এই চাউলের বিপরীতে ২ হাজার ১ শত ৪০ জন দুস্থ পরিবারকে দেওয়া হয় ভিজিএফ কার্ড। প্রতিটি কার্ড ধারি দুস্থ পরিবার পান ১০ কেজি করে চাউল।
 
রবিবার (১৬ এপ্রিল)  সকাল থেকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল  বিতরণের ৩ দিনের কার্যক্রমের সমাপনী দিনে ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ শেষে দেখা যায় কার্ড ছাড়া প্রায় ২ শত ৫০ জন দুস্থ পরিবার চাউলের জন্য ভীড় করছে। 
 
এসময় কার্ড ছাড়া উপস্থিত প্রায় ২ শত ৫০ জন কে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খান নিজের পকেট থেকে কার্ড মূল্য অনুযায়ী ২ শত করে নগদ টাকা বিতরণ করেন।
 
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান জানান, দুস্থ পরিবারের জন্য যে কয়েকটা ভিজিএফ কার্ড বরাদ্দ এসেছে তার  থেকে বেশি কার্ড তো বিতরণ সম্ভব না। আমার ইউনিয়নের সকল দুস্থ পরিবারের সরকারি বরাদ্দ পাওয়ার অধিকার রয়েছে কিন্তু বরাদ্দ এসেছে কম! বাকি অসহায় পরিবার গুলোইতো আমাকে চেয়ারম্যান বানিয়েছে অনেক আশা নিয়ে। যে সব অসহায় পরিবার কে সরকারি বরাদ্দের চাউল দিতে পারিনি তারা তো আমার থেকে কিছু পাওয়ার আশায় এখানে এসেছিল তাই তাদের কে কার্ড মূল্য অনুযায়ী নিজ পকেট থেকে টাকা দিয়েছি।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়