বাউফলে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফলে ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিরতণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ওই ল্যাপটপ তুলে দেন সাবেক চীফ হুইপ ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
ওই ল্যাপটপ বিরতণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় আ.স.ম ফিরোজ বলেন, যখনই আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসে তখনই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করেন। বিনামূল্যে বই, শিক্ষার্থীদের উপবৃত্তি, দৃষ্টিনন্দন ভবন নির্মাণসহ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করে এখন স্মার্ট বাংলাদেশ নিয়ে কখা বলেছেন। আর বিরোধী পক্ষ দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছেন। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা উন্নত সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক প্রমূখ।
এমএসএম / এমএসএম
ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ
হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা
মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা
দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা