ব্রাহ্মণবাড়িয়ায় পোশাক শ্রমিকদের মাইক্রোবাস দুর্ঘটনায় শিশুর মৃত্যু : আহত ১২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার ইভা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে পারুল (২৮), রিনা (২৭), তাহমিনা (৩২), ইয়াছমিন (২৮), তরিকুল (২৮), সিরাজ (৩২), রাজেশ (৩৪) ও শারমিনকে (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ইভার বাবা ইব্রাহিম (৩২) ও বাকি আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহতরা সবাই পোশাক কারখানায় কাজ করেন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায়।
কসবা থানা পুলিশ ও আহতরা জানিয়েছে, গতকাল বুধবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে নেত্রকোনা থেকে ১৩ জন আরোহী নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রামে যাচ্ছিল। আরোহীরা সবাই চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। পথিমধ্যে বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি মহাসড়ক লাগোয়া একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সব আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ইভাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তন্দ্রাচ্ছন্ন হয়ে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুটির মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জামান / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত