পটুয়াখালীতে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে পটুয়াখালী জেলা সদরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালীতে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
১৭ এপ্রিল সোমবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে পটুয়াখালী জেলা সদরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি। উদ্বোধন উপলক্ষে মসজিদের অভ্যান্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান এ্যড. গোলাম সরোয়ার এছাড়া জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাএলীগ, যুবলীগ, মহিলা লীগ, সুশিল সমাজ প্রমুখ উপস্থিত ছিল।
এ সময় মডেল মসজিদের নির্মানশৈলীর ভূয়সী প্রশংসা করেন সকলে। মডেল মসজিদ নির্মানে ১৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ জানান
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied