প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে স্মার্ট নগরী গড়ার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকবো : আব্দুল্লাহ আল মামুন মন্ডল
গত ৫ বছর আগ থেকেই মেয়র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন মামুন মন্ডল। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা দেয়ার পর বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করার পর তার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র হিসেবে মামুন মন্ডলকে ভোট দেয়ার আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসী জানান, আব্দুল্লাহ আল মামুন মন্ডল জগণের বন্ধু। ন্যায় ও ইনসাফের মাধ্যমে সবসময় কাজ করেছেন। অন্যায়ের কাছে কখনও তিনি মাথা নত করেননি। আমরা মামুন ভাইয়ের পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি মামুন ভাই বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি একজন্য সত্যবাদী এবং স্পষ্টভাসী মানুষ। আওয়ামীলীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। এদিকে নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন ইফতার মাহফিল, গণসংযোগ ও প্রচার প্রচারণা চালাতে শুরু করেছেন। এ ছাড়াও আব্দুল্লাহ আল মামুন মন্ডল বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উ-কমিটির সাবেক সদস্য এবং একাধিকবার স্বর্ণ বিজয়ী হন।
আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, বিগত দিনে গাজীপুরবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন হয়নি। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। সিনিয়র নেতাকর্মী ও গাজীপুরের সাধারণ জনগণ আমাকে মেয়র হিসেবে পাশে চায়। তাই আমি নেতাকর্মীদের সাথে নিয়ে গাজীপুরবাসীর দাবি ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র মেয়র হিসেবে নির্বাচনী মাঠে থাকবো। আমি মেয়র নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি স্মার্ট সিটি উপহার দিবো।
তিনি আরো বলেন, আমার লক্ষ্য নাগরিক সেবা নিশ্চিত করে একটি স্মার্ট নগর হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য দাবী-দাওয়া আদায় এবং শিল্প মালিকদের সুযোগ-সুবিধা প্রদান এবং চাঁবাদাজী ও হয়রানীমুক্ত পরিবেশে ব্যবসায়ীদের জন্য হালাল ও বৈধ ব্যবসার মাধ্যমে এই নগরী গড়ে তুলতে কাজ করবো।
তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে নগরের প্রত্যেক অঞ্চল এলাকায় একটি করে গণকবস্থান, একটি করে খেলার মাঠ, একটি করে পার্ক নির্মাণ করবো। পোশাক শ্রমিকসহ সকল পেশাজীবী মানুষ যেন নির্বিগ্নে বাসায় যেতে পারে সেই ব্যবস্থা করে দিবো। এছাড়াও স্কুল, মাদ্রসা,কিন্ডারগার্টেন, হাইস্কুল, ল’কলেজ, নার্সিং কলেজ, কারিগরি স্কুল ও কলেজ, মেডিকেল কলেজ, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একটি করে আধুনিক স্মার্ট মিলনায়তন, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী প্রতিষ্ঠা করবো।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied