বাউফলে ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট পিসি বিতরণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়ননাধীন স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পটুয়াখালীর বাউফলে এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ৯ম ও ১০ শ্রেনীতে অধ্যায়নরত ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এসব ট্যাবলেট পিসি তুলে দেন ।
প্রধান অতিথি এমপি আ.স.ম ফিরোজ বলেন, এক সময় বাংলাদেশ বিশ্বের কাছে জঙ্গী দেশ হিসেবে পরিচিত ছিল। শেখ হাসিনার সরকার এসে জঙ্গী দেশ থেকে শান্তির রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ট্যাবলেট পিসি ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। ট্যাবলেট পিসির মাধ্যমে বাড়িতে বসে লেখাপড়া শিখতে হবে। প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এটা দিয়েছেন সেটা বাস্তাবায়ন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ. নূর নবীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিচুল হক, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান, পরিসংখ্যান অফিসার মো. সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied