কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর কোনাবাড়ী পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শোয়েব শাত-ঈল ইভান। এসময় ৭ টি বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ১৬০ টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় । একই সাথে দু'টি বাড়ীর মালিককে অবৈধ গ্যাস ব্যবহার করার অপরাধে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অন্যান্য বাড়ীর মালিকরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা আঞ্চলিক বিপণন শাখার প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, যতদিন পর্যন্ত অবৈধ সংযোগ বন্ধ না হবে ততোদিন পর্যন্ত অভিযান চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী মোখলেসুর রহমান,চন্দ্রা আঞ্চলিক বিপণন শাখার সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মো:সাইজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা। উক্ত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন
পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহায়তা করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied