ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

খানসামায় প্রধান মন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৭-৪-২০২৩ বিকাল ৫:২৬

দিনাজপুরের খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ভেড়ভেড়ী কালিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেওয়া ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
মেধাবীদের মেধার স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নবম ও দশম শ্রেণির ১ থেকে ৩ রোল নম্বরধারী শিক্ষার্থীদের ট্যাব দেয়ার নিয়ম থাকলেও এই নিয়মকে কোন রকম তোয়াক্কা না করেই প্রধান শিক্ষক নজরুল ইসলাম দশম শ্রেণীর ২৩ রোল নম্বর ধারী এক ছাত্রীকে এবং প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান নবম শ্রেণীর মোছা: রাব্বিনা নামক ৬ রোল নম্বর ধারী এক ছাত্রীকে এবং কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৪ রোল নম্বর ধারী এক ছাত্রকে ট্যাব দিয়েছেন।

সরকারী নির্দেশনা অমান্য করে ট্যাব গ্রহণকারীর তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি বিষয়ে উপজেলার খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কালিতলা উচ্চ বিদ্যালয় ও কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ০৩ রোলের শিক্ষার্থী লুবনা জাহান লিশাত বলেন, সরকারী ভাবে উচ্চ বিদ্যালয়ে ১, ২ ও ৩ নং রোল ধারীদের বিনামূল্যে ট্যাব প্রদান করা হচ্ছে। কিন্তু দুখের বিষয় এই যে, আমার ক্লাস রোল- ০৩ হওয়া স্বত্বেও আমাকে ১টি ট্যাব প্রদান না করে উক্ত নবম শ্রেনির ছাত্র যার ক্লাস রোল নং-০৩ এর পরের ছাত্রকে উক্ত ট্যাব প্রদান করা হয়েছে।

অভিযোগকারী তামিম ইসলাম বলেন,আমি খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এর একজন ১০ ম শ্রেণির ছাত্র। আমার রোল নম্বর ০৩ ( বিজ্ঞান বিভাগ) অদ্য ১৬/০৪/২০২৩ ইং তারিখে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণির ছাত্র/ছাত্রীদের মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া উপহার নিয়ম অনুযায়ী ১ হতে ৩ নম্বর রোল ধারীদের দেয়ার নিয়ম থাকলেও তাহা না দিয়ে একই ক্লাসের ২৩ নম্বর ধারী একজন ছাত্রীকে ১ টি ট্যাব প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম ( ভারপ্রাপ্ত) । যাহা নিয়ম বর্হিভূত।

অপর আরেক অভিযোগকারী ইশরাত জাহান বলেন, আমি ভেড়ভেড়ী কালিতলা উচ্চ বিদ্যালয়ের একজন ৯ম শ্রেণির ছাত্রী। আমার রোল নম্বর- ০৩ (মানবিক বিভাগ) গত ১৬ এপ্রিল (মঙ্গলবার) ভেড়ভেড়ী কালিতলা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া উপহার নিয়ম অনুযায়ী ১ হতে ৩ নম্বর রোল ধারীদের দেয়ার নিয়ম থাকলেও তাহা না দিয়ে একই ক্লাসের ৬ নম্বর রোল ধারী ছাত্রী মোছা: রাব্বিনা কে উক্ত উপহারের ট্যাবটি প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান। যাহা নিয়ম বর্হিভূত।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ফোন দেয়া হলে তিনি সকালের সময়কে জানান, ওইটা সমাধান হয়েছে,আমি আমারটা ফেরত নিয়েছি। আমার ব্যক্তিগতভাবে ঐ বাচ্চাটাকে ল্যাপটপ দিয়েছি আর ওই ট্যাবের বাচ্চাকে ট্যাবই দিয়েছি। তিনি আরো বলেন, ভুলতো মানুষের হয়.! আমারও ভুল হয়েছে  পরে এটি আমি সমাধান করেছি।

অপর আরেক অভিযুক্ত প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান জানান, ইশরাত জাহান অনিয়মিত একজন ছাত্রী। কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়ে যায়।
ট্যাব দেওয়ার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার পরিবার সেই যোগাযোগের কোন সাড়া দেয়নি সেই কারণেই ৬ নাম্বার রোল নম্বর ধারীকে দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী স্কুল থেকে প্রেরিত তালিকা অনুযায়ী ট্যাব বিতরণ করা হয়েছে। তবে এই তালিকায় যদি কোন অসংগতি থাকে সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগে ৩টি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐ ৩ প্রধান শিক্ষককে কারণ দর্শনানোর নোটিশ প্রেরণ করা হবে এবং পরিপত্র অনুযায়ী ট্যাব বিতরণ নিশ্চিত করা হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ