মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে নৌপুলিশের একক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নৌপুলিশের সহকারি পুলিশ সুপার হেলাল উদ্দিনের নির্দেশনায়
মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস এম আব্দুস সোবহানের নেতৃত্বে মুক্তারপুর অধীনস্হ গোসাইবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোসাইবাগ এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে দুদু মিয়া ( ৫৫) এর মালিকানাধীন মিলে অভিযান করে ৫৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এর মধ্যে ববিন বিশ হাজার পিস ও রেইল বিশ হাজার পিস। এর সাথে জড়িতদের আটক করা যায় নি। এদিকে জব্দকরা কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১৪ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।
অভিযানের বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস এম আব্দুস সোবহান বলেন, অবৈধ কারেন্ট জালের উপর আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় মিলে থাকা কর্মচারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে তাদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied