রাজশাহীর পুরনো মার্কেটগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাজশাহীর সব পুরনো মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
রাজশাহীর পুরনো যেসব মার্কেট ঝুঁকিপুর্ন ঘোষনা করা হয়েছে সেগুলো হলো, নগরীর আরডিএ মার্কেট, সাহেববাজার কাপড়পট্টি, সোনাদীঘী মোড়ের সমবায় মার্কেট, নগরীর সুলতানাবাদ নিউমার্কেট ও নগরীর কোর্ট এলাকার হড়গ্রাম মার্কেট।
সোমবার (১৭ এপ্রিল) দিনব্যাপী ব্যানার টাঙ্গিয়ে ও মাইকিং করে এসব মার্কেট ঝুঁকিপুর্ন ঘোষনা করা হয়। এ নিয়ে মার্কেট চারটির প্রবেশপথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ সংক্রান্ত চারটি ব্যানার টাঙিয়ে দেয়া হয়। আরডিএ মার্কেটের ব্যানারটিতে লেখা ছিল ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘নগরীতে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। সচেতন না হলে যে কোন মুহুর্তে অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটতে পারে, নগরীর আরডি মার্কেট, কাপড়পট্টি, সমবায় মার্কেট, নিউমার্কেট ও হড়গ্রাম মার্কেটে তেমন কোন অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। আমরা এ বিষয়ে বার বার চিঠি দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। আরডিএ মাকের্টের আশপাশে কোনো পুকুরও নেই। ফলে অগ্নিকান্ড ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।’
আমরা ওয়াসার সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে পানি সরবারহ করতে চেয়েছেন। তবে তা পর্যাপ্ত পরিমান হবে বলে মনে হয়না। এছাড়া মার্কেট চারটির সিঁড়িতেও মালামাল রাখা হয়। ফলে আগুনের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবে না। আর আরডিএ মাকের্টের ভেতরে এলোমেলোভাবে বৈদ্যুতিক তার রয়েছে। ফলে সহজেই আগুনের ঘটনা ঘটতে পারে। এসব কারণে মার্কেট দুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
অগ্নিনিরাপত্তা বিষয়ে মাইকিং ও ঝুঁকিপুর্ন ঘোষনার ব্যানার টাঙ্গানোর সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ, ওয়ার হাউজ ইন্সপেক্টর মোজ্জাম্মেল, ওমর ফারুক, মো: সেলিম, আব্দুল্লাহ, তৌহিদুর রহমান, দিওয়ানাতুল হক দিনার, স্টেশন অফিসার লতিফুর বারিসহ স্টেশনের অন্যান্যরা ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied