ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নেত্রকোণার মদনে সড়ক দূর্ঘটনায় নিহত এক


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ১১:৪৮
প্রাণ আর এফ এলের কাভার ভ্যান চাপায় শিহাব উদ্দিন খান (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাত প্রায় নয় ঘটিকায়  নেত্রকোনার মদন-খালিয়াজুরী সড়কের মদন উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান কেষ্টু (৫০) নামের আরেক ব্যক্তি আহত হয়েছে। 
 
নিহত শিহাব উদ্দিন খান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খালিশাপুর গ্রামের শমশের উদ্দিন খানের ছেলে। তিনি পূর্বধলা উপজেলার একটি ইউনিয়নের আনসার কমান্ডার পদে কর্মরত যার ব্যাক্তিগত নম্বর ০৪৩৩৮১ বলে জানা গেছে। আহত মাহবুবুর রহমান কেষ্টু নেত্রকোণার  খালিয়াজুরী  উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক-১।তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শিহাব উদ্দিন ও মাহবুবুর রহমান মোটরসাইকেল যোগে নেত্রকোণা জেলা শহর থেকে খালিয়াজুরী  উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে মদন উপজেলা মডেল মসজিদ সংলগ্ন প্রাণ আর এফ এলের পণ্যবাহী একটি কাভার ভ্যান (ঢাকা-মেট্রো-উ-১৪-১৮৫৯) পিছন দিক থেকে তাদের চাপা দেয়। স্থানীয় লোকজন ও মদন ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত  মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক শিহাব উদ্দিন খানকে মৃত ঘোষনা করেন।   গুরুতর আহত মাহবুবুর রহমান কেষ্টুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  এ সময় চালক পালিয়ে গেলেও পুলিশ কাভার ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়। 
 
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান,‘ নিহত শিহাব উদ্দিনের মরদেহের সুরৎহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান।  চালক পালিয়ে গেলেও  ভ্যানটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি