টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এমপি প্রার্থী আ’লীগ নেতা বুলবুল
টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল।
সোমবার ১৭ এপ্রিল সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল বলেন, আমি শুধুমাত্র পাঁচ বছরের জন্য এমপি হতে চাই। কোনো ক্রমেই দ্বিতীয় বার নয়। কারন বাংলাদেশ আওয়ামী লীগ, একটি বিশাল দল। যার প্রতিটি সংসদীয় আসনে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে বিধায়, আমার দলীয় অপর সহকর্মীকে সুযোগ করে দিয়ে দলীয় কোন্দল নিরসন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথ সুগম মসৃন করতে চাই। একজন এমপি জনগণের কত আপন হতে পারে তা একটার্ম জনগণের সেবা করে মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। প্রথম দিন থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক শক্তির সহায়তায় নাগরপুর-দেলদুয়ারকে মাদকমুক্ত ও সকল শিক্ষাজনকে ধূমপানমুক্ত করবো।
নাগরপুর ও দেলদুয়ারকে শতভাগ বেকারমুক্ত করব। কোনো দরিদ্র কৃষক, শ্রমজীবী ও গরিব অসহায় মানুষের ছেলে মেয়েদের বাবার টাকায় পড়াশোনা করতে হবে না। অর্থাৎ যে সমস্ত অভিভাবকগণ সন্তানদের লেখাপড়া শেখাতে আর্থিকভাবে অক্ষম ঐসমস্ত শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব আমি নেবো। নাগরপুর ও দেলদুয়ারের মানবসম্পদ উন্নয়নকল্পে বেকার যুবসমাজকে শতভাগ দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলব। নতুন প্রজন্যকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে উন্নত বিশ্বের সমমানের যোগ্য কর্মী তৈরি করার জন্য উভয় উপজেলায় (নাগরপুর-দেলদুয়ার) একটি করে আইটি ইনস্টিটিউট (তথ্য প্রযুক্তিতে উন্নত শিক্ষালয়) প্রতিষ্ঠা করে নতুন প্রজন্মকে আধুনিক আইটি শিক্ষায় স্বাবলম্বী করে গড়ে তুলবো।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied