ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ১’শ মিটার দূরত্বে প্রস্তুত হচ্ছে নতুন ঈদগাহ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ২:৩৪

ঈদগাহ তৈরির ১ বছর অতিবাহিত না হতেই জমির দাতার সাথে গ্রামবাসীর মতবিরোধ, প্রায় ১’শ মিটার দূরেই আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে নতুন ঈদগাহ মাঠ। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রায়নগর গ্রামের।
সোমবার সরোজমিনে গিয়ে জানা যায়, গত এক বছর পূর্বে ওই ইউনিয়নের চারদিঘী, ফুলবাড়ী ও রায়নগর  এই তিন গ্রামের মানুষের সুবিধার্তে ফসলী জমির কাঁচা ধান কেটে গ্রামবাসীদের সহায়তায় ফসলী জমির ধান কেটে তৈরি করা হয় ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ তৈরির জন্য জমিটি দান করেন ওই ইউনিয়নের নূরনগর ইউনাইটেড ডিগ্র কলেজের সহকারী অধ্যাপক আজাহার আলী নামের এক ব্যক্তি। বছর অতিবাহিত না হতেই ঈদগাহ মাঠের জমি ও বিভিন্ন বিষয় নিয়ে দাতার সাথে মতবিরোধ হয় গ্রামবাসীদের। একারণে পূর্বের ঈদগাহ মাঠ থেকে প্রায় ১’শ মিটার দূরত্বে আসন্ন ঈদকে কেন্দ্র করে আবারো গ্রামবাসীরা প্রস্তুত করছেন  নতুন ঈদগাহ মাঠ।
দেখা যায়, নতুন ঈদগাহ মাঠের জায়গা পরিষ্কার করে গর্ত ভরাটের জন্য ট্রাকে বালু এনে সেখানে ফেলা হচ্ছে। সরোজমিনে থেকে এ কাজে সহায়তা করছেন অনেক গ্রামবাসী।
গ্রামের প্রবীণ কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে আবু সাঈদ নামের এক ব্যক্তি বলেন,বর্তমানে যে মাঠটি প্রস্তুুত করা হচ্ছে পূর্বেই এখানে ঈদগাহ করার কথা ছিল। আজাহার সাহেবের কথায় পরে তার জমিতে ঈদগাহ করা হয়। এই ঈদগার নামে বরাদ্দ আসার পরে আজাহার আলী সাহেব ও তার দুই চাচাতো  ভাই এই টাকার উপর লালসা করে তারা গোপনে বসে একটি কমিটি গঠণ করে বিভিন্ন দপ্তরে দেয়। এই সিদ্ধান্তও আমরা মেনে নিয়ে আমরা তাকে বলি যেহেতু ধর্মীয় কাজে মাঠটি ব্যবহার করা হবে তাই মাঠটি কোন শর্ত ছাড়ায় ওযাকফ করে দেন। কিন্তু তিনি শর্ত ছাড়া মাঠটি ওয়াকফ করে দিতে অস্বীকার করে দেন। তাই আমরা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছি পূর্বে যেখানে মাঠ করার কথা ছিল সেখানেই আবার ঈদগাহ মাঠ তৈরি করব ও সেই মাঠেই নামাজ পড়ব।
আজাহার আলী বলেন,‘ ২০২২ সালে এই ঈদগাহ মাঠের ওযাকফ কারার ঘোষণাকারী ছিলাম। আমি যেভাবে ওযাকফ ঘোষণা করার কথা ছিল সেই মোতাবেক ওয়াকফ করার প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে আদালত আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে সেই মোতাবেক আমি ওয়াকফ করে দিব। এতে আমার গ্রামের কিছু লোক অসন্তুষ্ট হয় ও বলে কোন শর্ত ছাড়া ওয়াকফ করে দিতে হবে। আমি বলেছি শর্তমুক্ত করে দেওয়া সম্ভব নয়। এতে আমি ২৩ শতাংশ জমি দিচ্ছি। তারা এটা মানতে চায়না। এর পরে তারা আরো একটি মাঠ করার পায়তারা করছে। এজন্য আমি আক্কেলপুর  ইউএনও মহোদ্বয়ের শ্মরণাপন্ন হয়েছি। 
তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজল বলেন,‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। আগামীকাল(বুধবার) সকলকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে,যাতে ঈদগাহ মাঠ নিয়ে কোন ঝামেলা না হয়। যেকোন একটি ঈদগাহ মাঠে ঈদের নামাজ হবে’।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান,‘ এঘটনায় দ্রুত সমস্যাটি নিরসণের জন্য সহকারী কমিমনার (ভূমি) এবং ওই ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।দ্রুত বিষয়টি সমাধান হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ