রাজশাহীতে সাজা না দিয়ে ৯ শিশুকে সংশোধনের আদেশ
রাজশাহীতে ৯ শিশু আসামিকে বিভিন্ন অপরাধে ৮টি মামলায় সাজা না দিয়ে ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯ শিশুর মধ্যে একজন চোলায় মদ সেবন ছাড়া সবারই বিভিন্ন লঘুদণ্ডের মামলা ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মারামারি ও গণ্ডগোলের মামলা করা হয়। ওই শিশুদের সবারই এটি প্রথম মামলা। বিষয়টি সমাজসেবা প্রবেশনারি অফিসারকে মনিটরিং করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। তাদের মানসিক পরিবর্তনের কারণেই এমন রায় দিয়েছেন আদলত।
রাজশাহী সমাজসেবা প্রবেশনারী অফিসার আতিকুর রহমান বলেন, আদালত এটি একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত আমাদের ওই শিশুদের অপরাধের ধরন দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। আদালতের নির্দেশে আমরা এখন তাদের মনিটরিং করবো ও তাদের ভালো কাজগুলো ঠিক করে দেবো। প্রতি দুই মাস পরপর আমরা আদালতে প্রতিবেদন পাঠাবো। ৬ মাস শেষ হলে তারা যদি নতুন করে কোনো অপরাধে না জড়িয়ে পড়ে তাহলে আমরা সেই প্রতিবেদন পাঠাবো। প্রতিবেদন পাওয়ার পরই তাদেরকে আদালত মুক্তি দেবেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied