খানসামায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
দিনাজপুরের খানসামায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের গোয়াল ঘর, রান্না ঘর, শয়ন কক্ষসহ গরু পুড়েছে।উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের ইউসুফ শাহ পাড়ায় সোমবার (১৮ এপ্রিল) রাত ১.৩০ মিনিটে আগুন লাগে।
পুড়ে যাওয়া ঘরের মালিকরা হলেন– স্থানীয় মৃত- আঃ রহমানের ছেলে সাইফুল, তার তিন ছেলে মোতাহার, সাদিকুল, দেলোয়ার, মৃত- মকবুলের ছেলে আজগর, মৃত- আকালু মাহমুদের ছেলে মিজান। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অভি বলেন, ‘হঠাৎ চিৎকারের আওয়াজ পেয়ে ছুটে আসি। তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে৷’
স্থানীয় বাসিন্দা ফারুক বলেন, ‘ক্ষতিগ্রস্ত ঘরগুলো টিনশেডের ছিল। সব শেষ হয়ে গেছে। আগুন তাদের সর্বনাশ করে ফেলেছে।’আরেক স্থানীয় বাসিন্দা বুলবুল জানান, রাতের ওই সময়ে আগুন যখন লাগে তখন গ্রামের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন।
স্থানীয় ইউপি সদস্য বাবলু রহমান বলেন, আগুনে বসতঘর ছাড়াও ১টি গরু পুড়ে গেছে। আগুনে অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।।খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সায়েম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।’ তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে নব্বই হাজার টাকা ও উদ্ধার করা হয়েছে চার লাখ টাকা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত