তাড়াশে ইউএনওর সাথে লকডাউন বাস্তবায়ন করছে বিজিবি
সিরাজগঞ্জের তাড়াশে লকডাউন বাস্তবায়ন করতে ইউএনওর সাথে ছিলেন বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বিজিবির সদস্যদের নিয়ে উপজেলার তাড়াশ পৌরসভার সদর বাজারে টহল দিয়ে লকডাউন বাস্তবায়নের চেষ্টা চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।
জানা গেছে, সারাদেশে সরকার স্বাস্থ্যবিধি রক্ষায় যখন লকডাউন বাস্তবায়ন করছে তখন তা অমান্য করে, স্বাস্থ্যবিধি রক্ষা না করে এবং বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার বিষয়ে তিনি জনগণকে সচেতন করতে এই টহল চলমান রেখেছেন। মুখে মাস্ক পরার জন্য ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে সচেতন করছেন। সরকারি বিধিনিষেধ না মেনে দোকান খুলে রাখার দায়ে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০০ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল কর্মসূচি বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।
জামান / জামান
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং