ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়া ডাকবাংলো সংযোগ সড়ক বিচ্ছিন্ন : টিকাদারের গাফলতিতে জনদুর্ভোগ চরমে


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২১ বিকাল ৫:১৬

ঠিকাদারের অব্যবস্থাপনার কারণে উখিয়া ডাকবাংলো গরুবাজার হয়ে কোর্টবাজার মরিচ্যা প্রধান হাইওয়ের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে উখিয়াগামী পূর্বাঞ্চলের লক্ষাধিক মানুষ ও বৃহত্তর রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা, চাকবৈঠা ও ভালুকিয়াবাসী।

জানা গেছে, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দুটি প্যাকেজে ২৪ কোটি টাকা ব্যয়ে উখিয়ায় অতিজনগুরুত্বপূর্ণ ১০টি ব্রিজের কাজ শুরু হয়। তারমধ্যে রাজাপালং ইউনিয়ন ও রত্নাপালং ইউনিয়নের মাঝামাঝি ডাকবাংলো সড়কের গয়ালমারা কালভার্টও রয়েছে। গত ৮ জুলাই ঠিকাদার নুরুল আবছার তৎসময়ে যাতায়াত কালভার্টটিতে কাজ শুরু করেন। এতে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেলে কোনোমতে মানুষ পারাপারের জন্য হাল্কাভাবে ছোট একটি বাঁশের সাঁকো বানিয়ে দেয়া হয়। তাতেও যাতায়াত ব্যবস্থাটি ছিল মানুষ পারাপারও অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ নিয়ে এলাকায় মানববন্ধনও করেন স্থানীয়রা।

গত সোমবার থেকে টানা ভারি বর্ষণে ওই বাঁশের সাঁকোটিও তলিয়ে যায় পানির নিচে। এখন পথচারী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন পূর্বাঞ্চলের লক্ষাধিক মানুষ।

এ নিয়ে সংশ্লিষ্ট টিকাদার নুরুল আবছারের সাথে মুঠোফোনে  নাম্বারে যোগাযোগ করতে চাইলে অনেক কল দিলেও রিচিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কালভার্টটির ওপর চলাচলের নির্ভরশীল হাজারো গ্রাম, লক্ষাধিক পূর্বাঞ্চলের মানুষ। তাছাড়া এই সড়ক দিয়ে গয়ালমারা, ভালুকিয়া, হলদিয়া, পাতাবাড়ী, মরিচ্যা হয়ে যাতায়াত করে অসংখ্য ছোট-বড় যানবাহন। এমনকি মরিচ্যা হতে টেকনাফ মেইন রোড়ের বিকল্প সড়ক হিসেবেও এটি ব্যবহার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না করে ঠিকাদার অপরিকল্পিতভাবে কালভার্টটি নির্মাণ করতে পারাপার ব্যবস্থা বন্ধ করে জনদুর্ভোগে ফেলে দিয়েছে লোখ লাখ মানুষকে। বর্ষার শেষে তো কালভার্টটি নির্মাণ করা যেত। এখন কাজ বন্ধ, ঠিকাদারও কোনো খবর নিচ্ছে না। স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলে যে যার মতো চুপচাপ বসে আছে।

রাজাপালং ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকোশলীর সুদৃষ্টি কামনা করেছেন জনদুর্ভোগে পড়া স্থানীয় সচেতন মহল।

জামান / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি