ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে দুহাত তুলে আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন মুসল্লিরা


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৪:৩১
গরম থেকে পরিত্রাণ পেতে রাজশাহীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বৃষ্টির প্রার্থনা করেছেন তারা।
 
বুধবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী তেরখাদিয়া শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়াম মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়।
 
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা এ নামাজের আয়োজন করে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী এতে ইমামতি করেন।
 
নামাজ শেষে তিনি বলেন,আমাদের কোনো ব্যক্তিগত কারণ না,এখানকে বৃষ্টির জন্যই নামাজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এ নামাজ পড়েছি। পাশাপাশি আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।
 
ইমাম আরও বলেন,দুই রাকাত নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে। এতে দুশতাধিক মুসল্লি অংশ নেন। বৃহস্পতিবার ও পরবর্তীতে আবারো এই নামাজ আদায় করা হতে পারে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ