চৌদ্দগ্রামে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার
কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের একটি বাড়ি থেকে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপু (৪৩), চিওড়া গ্রামের জহিরুল হকের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নাজমুল হক বাবর (৪৮), সাঙ্গিশ্বর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ধোড়করা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি অলি উল্যাহ লিটন (৪০), ডিমাতলী গ্রামের সৈয়দ আহাম্মেদের ছেলে রফিকুল ইসলাম দুলাল (৩৪) ও চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহনেওয়াজ কাজল (৫৬)।
বিষযটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপুর বাড়িতে গোপন বৈঠক চলছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিপুসহ পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ফরম ও লিফলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার