বকেয়া বেতনের দাবিতে ক্লিনিক কর্মচারীদের মানববন্ধন
পটুয়াখালীর মির্জাগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনাস্টিক সেন্টারের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টায় ক্লিনিকের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনকালে বক্তব্য দেন- ম্যানেজার মো. রনি খান, তারিকুল ইসলাম সুজন, নার্স লিপি আক্তার। তারা বলেন, আমরা করোনা সংকটকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলাম। বেতন পাচ্ছি না। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ক্লিনিকের মালিক আবুল বশারকে বারবার বললেও কোনো ফল পাইনি। গত ৬ মাস ক্লিনিক বন্ধ রেখে বকেয়া বেতন না দিয়ে এখন সে গোপনে ক্লিনিক বিক্রির পাঁয়তারা চালাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে ক্লিনিকের মালিক আবুল বাশারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস
নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান
Link Copied