ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় বাসের ধাক্কায় সাব্বির ভূঁইয়া (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই যুবকের বন্ধু মোটরসাইকেল আরোহী মোঃ রাজিব (২৪)। বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাব্বিরের বন্ধু ফারহান সাদিক নিঝুম জানান, রাতে তারা ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন বন্ধু পুরান ঢাকার নাজিরাবাজারে যান। সেখানে খাওয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। এরপর রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল দক্ষিণপাড়া বটগাছিয়া বাড়ি এলাকার বাসায় ফিরছিলেন। সাব্বিরের মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন রাজিব।
কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারের ঢাল থেকে নেমে কুতুবখালী টোলপ্লাজায় ঢোকার সময় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। মুহূর্তেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাব্বির। আহত হন রাজিব। দুজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম দৈনিক সকালের সময় কে বলেন, বাসের ধাক্কায় সাব্বির নামক এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে, ঘাতক বাসটিতে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied