ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ইব্রাহিম সেলিমের মা আর নেই


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ১২:৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ইব্রাহিম সেলিম ও পটুয়াখালী বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ইব্রাহিম ফারুকের 'মা' ইন্তেকাল করেছেন। ২৭ এপ্রিল রাত আনুমানিক ১০টায় তার নিজ বাসভবনে তাদের মা জাহানারা করিম মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। জাহানারা করিম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃতকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন। কর্মজীবনে তিনি শহীদ ইব্রাহিম সেলিম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। 
২৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে তার ওসিয়ত অনুযায়ী স্বামী ডা. আব্দুল করিম ও বড় ছেলে শহীদ সেলিমের মাঝখানে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি সহ শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্তরের মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ১৯৮৪ সালের ২৮ ফেব্রæয়ারি তৎকালীন স্বৈরাচার বিরোধি আন্দোলনে রাজধানীর ফুলবাড়িয়ায় শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র, ডাকসু সদস্য ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার। ওই দিন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিল ফুলবাড়িয়া এলাকায় পৌছলে মিছিলের ওপর পুলিশের একটি ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন সেলিম ও দেলোয়ার। এরপর থেকে ২৮ফেব্রæয়ারী কেন্দ্রীয়ভাবে শহীদ সেলিম-দেলোয়ার দিবস হিসেবে পালিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা