কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিটের দিকে কমলগঞ্জ পৌরসভার গোপালনগর রেলগেট এলাকায় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, স্বর্ণা মানসিক রোগী ছিলেন। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেবের মেয়ে। তার শ্বশুর বাড়ি কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায়। স্বর্ণার তিন বছর বয়সী এক সন্তান রয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। স্বর্ণা নামে ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন।
এমএসএম / এমএসএম
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
Link Copied