বাউফলে এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
পটুয়াখালীর বাউফলে সম্প্রতি এক প্রতিবাদ সভায় স্থানীয় সংসদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.স.ম ফিরোজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও রাতের আধাঁরে পৌর শহরের টি.এন.টি সড়কে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের (জনতা ভবন) সাইনবোর্ড সরিয়ে ফেলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয় জনতা ভবনে ওই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মো. ফরিদ আহমেদ।
স্থানীয় এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি তুলে ফরিদ আহমেদ বলেন,‘ গত ২৬ এপ্রিল পাবলিক মাঠে এক সভায় আওয়ামী নামধারী কতিপয় ব্যক্তি সাবেক চীফ হুইপ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.স.ম ফিরোজ এমপিকে জড়িয়ে মিথ্যাচার ও কটুক্তি করেন। উপজেলা আওয়ামীলীগ এ ধরনের বক্তব্যকে প্রত্যাক্ষান করে তীব্র প্রতিবাদ জানিয়ছেন।
ফরিদ আহমেদ আরও বলেন, ওই সভায় পৌর মেয়র জিয়াউল হক জুয়েল তার বক্তব্যে আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবনে নাকি ‘বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়’ লেখা নেই বলে মন্তব্য করেন। তার এমন বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য রায়হান সাকিব তার ফেসবুকে জনতা ভবনের সামনে ‘বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা সম্বলিত সাইনবোর্ডের ছবি পোস্ট করেন। পৌর মেয়রের এমন মিথ্যাচারে সকল মহলে ধিক্কার উঠে। এতে মেয়র তার বক্তব্য সত্য প্রমাণের জন্য ২৭এপ্রিল রাতে কয়েকজন দুর্বৃত্ত পাঠিয়ে জনতা ভবনের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় লেখা সাইনবোর্ড সরিয়ে শুধু জনতা ভবন লেখা একটি সাইনবোর্ড প্রতিস্থপানের চেষ্টা চালায় (যা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে)।
সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান বলেন,‘পৌর মেয়র জিয়াউল হক জুয়েল অগঠনতান্ত্রিক ভাবে কুন্ডপট্রি সড়কে বাংলাদেশ আওয়ামীলীগ, বাউফল উপজেলা শাখা নামে একটি দলীয় অফিস খুলেছেন। তিনি কোন বিধিতে, কার নির্দেশে এ অফিস খুলেছেন?
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু, সূর্যমণি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্ছু, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনজুর আলম, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক, পৌর, আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনায়েত খান সানা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমূখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার