ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দুই ভাগে বিভক্ত হয়ে রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ১০:৩৬

শনিবার রাতে সিলেট থেকে তিন দিনের ক্যাম্প শেষ করে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অবশ্য ঢাকায় পৌঁছেই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তামিম ইকবালরা। কেননা আজ (রোববার) দিবাগত রাতেই যাচ্ছেন ইংল্যান্ডে। এক বহরে নয় টাইগাররা দেশ ছাড়ছেন দুই ভাগে বিভক্ত হয়ে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ যাবে পরদিন, ২ মে সকাল ১০টা ১৫ মিনিটে। আইপিএল খেলে দেশে ফেরা লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডন যাবেন বলে জানা গেছে। 

১ মে প্রথম বহর ও ২ মে সকালের দ্বিতীয় বহরে ১১ জন করে মোট ২২ জন ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফ লন্ডনে যাবেন। এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই এই অলরাউন্ডার দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন।

লন্ডনে পৌঁছে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগারদের। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

এমএসএম / এমএসএম

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?