আশুলিয়ায় বাবা মা কে মেরে ফেলার হুমকি
আশুলিয়ায় এক নেশা খোর যুবক তার বাবা ও মাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। রবিবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের তালতলা এলাকায় খোকন (৩৭) নামে এক নেশা খোর যুবক তার বাবা মা তাকে তিন লক্ষ টাকা ও জমি রেজিঃ করে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। খোকনের বাবা মোবারক নেশা খোর ছেলে কোন টাকা দিতে পারবে না জানালে খোকন ক্ষিপ্ত হয়ে তার বাবা ও মাকে মারপিট করতে যায়। বৃদ্ধ বয়সের বাবা মা ছেলে খোকনের এমন অত্যাচারে বিরক্ত হয়ে এলাকা বাসির সহযোগিতা চায়। এলাকাবাসি মোবারককে আইনের অশ্রয় নিতে পরার্মশ দেয়। নেশা খোর ছেলের কাছ থেকে হত্যার হুমকি পেয়ে পিতা মোবারক আশুলিয়া থানায় জিডি করতে চায়। থানার ডিউটি অফিসার ভূক্তভোগিকে বলেন যেহেতু এর আগেও এরকম ঘটনা হয়েছে তাই নতুন করে জিডি না করে আগের অভিযোগের ভিত্তিতে এস আই মাসুদ আল মামুনের সাথে কথা বলে ব্যবস্থা নিতে বলেন। পুলিশের এমন আশ্বাস পেলেও আশুলিয়ার গাজিরচট তালতলা এলাকার বৃদ্ধ মোবারক নেশাখোর ছেলের ভয়ে বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করতে ভয় পচ্ছেন। এমন তথ্য পেয়ে সংবাদ কর্মীরা দক্ষিন গাজিরচট এলাকার মোবারক (৭০) এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন খোকন তার ছোট ছেলে। সে নেশা খোর বলে তার বউ চলে গেছে। ও কোন উর্পাজনের কাজ করে না বসে বসে খায় আর নেশা করে। নেশার টাকা কোথায় পায় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের মারপিট করে। তাই ছেলের বিরুদ্ধে সে ২০১৪ সালের ২৯ শে মার্চ আশুলিয়া থানায় ১৮৯৯ নং জিডি করেন। এর পরও তার নেশা করা বন্ধ না হওয়ায় অত্যাচারে অতিষ্ঠ্য হয়ে ২০১৯ সালে আশুলিয়া থানায় একটি মামলা (৪৯ নং) করেন।ঐ মামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেল খাটে। জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে পুনঃরায় আগের পেশা ও নেশ বেছে নেয়। মোবারক ও তার স্ত্রী বাবা মা হিসাবে ছেলে খোকন কে বাধা দিলে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় তখন ০৫-০৭ -২২ ইং তারিখে তার নামে আশুলিয়া থানায় একটি (৪২৯ নং) জিডি করা হয়েছে । এরপরও ছেলে খোকনের হুমকি ও আত্যাচার থেকে বাবা মা রেহাই পাচ্ছে না।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার