ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ৪


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৩ বিকাল ৫:১১
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। রবিবার (৩০ এপ্রিল) দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়‌কের ধনবাড়ী উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।
 
নিহতরা হলেন- বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার, জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে ও অটোরিকশাচালক হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে যাত্রী মোস্তফা মিয়া (৫২)। রশনি ও বিথী আক্তার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
 
এদিকে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতদের ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় ১ ঘণ্টা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চলাচলরতরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।
 
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, উপজেলার বাঘিল এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ ২ জন মারা যান।
 
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। তাদের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। বাকি দুইজনের মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত