খানসামায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৪৪ পরীক্ষার্থী
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহনে এটি প্রথম ধাপ এই ধাপটি পেরিয়ে যেতে হয় কলেজ তারপর বিশ্ববিদ্যালয়ে যাওয়া সুযোগ মেলে। মেলে উচ্চ শিক্ষা গ্রহনের পথ। ছাত্রছাত্রীদের এ পরীক্ষাকে ঘিরে অভিভাবকগণ সন্তানদের জন্য দোয়া ও প্রার্থনা আয়োজন করেন। অপেক্ষারক্ষণ শেষে আজ সোমবার (৩০ এপ্রিল) একযোগে সারাদেশে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। সারাদেশের ন্যায় চলমান পরীক্ষায় এবার দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম দিনের পরীক্ষায় তিনটি শিক্ষা বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে ১ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী থাকলেও উপস্থিত হয়েছেন ১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন।
জন্য গেছে, চলতি বছর এ উপজেলায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এসএসসির ৪ টি কেন্দ্র- খানসামা মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়,জমিরউদ্দীন শাহ বালিকা স্কুল এন্ড কলেজ,শাপলা স্কুল এন্ড কলেজ এবং গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ২টি কেন্দ্র-খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পাকের হাট বিজ্ঞান ও কারিগরি মহাবিদ্যালয়। এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ১টি কেন্দ্র-খানসামা ইসলামিয়া স্নাতক মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরুত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আজ প্রথমদিন উপজেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত