ঝিনাইদহে নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠে সমাবেশে জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম
ঝিনাইদহে কৃষি অধিদপ্তরের আয়োজনে নমুনা শস্য কর্তৃন ও কৃষক সমাবেশ মোঃ আমিনুর রহমানের কৃষক মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার হলিধানি ইউনিয়নের হলিধানী গ্রামের ভেটেরিনারি কলেজ এলাকায় এ আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী, হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. এনামুল হক নীলু, হলিধানী ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার মফিজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব।কৃষক সমাবেশ অনুষ্ঠানের প্রথমে হলিধানি গ্রামের কৃষক মোঃ আমিনুর রহমানের বোরো ধানের জমির প্লটে ২০বর্গমিটারে নমুনা শস্য কর্তৃন করা হয়। যার মাধ্যমে জেলায় মোট ধান উৎপাদনের মরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে।
প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম কৃষকদের উদ্দ্যেশে বলেন, কৃষিকে লাভজনক করতে হবে। সবজায়গায় ধান চাষ হবে এমনটি নয়, যেখানে যে ফসল ভালো হয় তাই করা দরকার। পটুয়াখালী মুগের জন্য বিখ্যাত। এছাড়া তরমুজ ও সূর্যমুখীসহ আরো কিছু ফসলআবাদ বেশ উপযোগী। তাই এখানে উন্নত জাত ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে হবে। কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে আছে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলায় স্থানীয় ও গবেষণাসহ ২৩ হাজার ৭ শত ৫০ হেক্টর জমিতে মোট ৭ থেকে ৮ জাতের ধান চাষ করা হয়েছে। এ বছর জেলার ৬টি উপজেলায় মোট ৮৯ হাজার ৮শত ১৪ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তর।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড