ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গবির এপ্রিল-২৩ সেশনের সেমিস্টার ফাইনাল শুরু


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৩ রাত ৮:২৭
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের এপ্রিল-২৩ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুই শিফটে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়। 
 
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবার মোট ১৬ টি বিভাগের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। জানা যায়, প্রথম শিফটে সকাল ৯:৩০ থেকে ১২:৩০ এবং পরের শিফটে দুপুর ১:০০ থেকে শুরু হয়ে বিকাল ৪:০০ পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। 
 
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। আগামী ১৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে গত ২৯ মার্চ থেকে চলতি সেমিস্টারের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়।

এমএসএম / এমএসএম

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার