কমলগঞ্জে ছেলের হাতে বাবা খুন
মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে সামান্য ঘটনাকে কেন্দ্র করে, ছেলের হাতে বাবা খুন হয়েছেন । খুন হওয়া ব্যক্তি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপির বাঘা ছড়া চা বাগানের রবী ঘাষী। রবিবার রাত ১১টা ৩০মিনিটের দিকে বাঘাছড়া শ্রমিক লাইনের নিজ বাড়িতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায় । এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, রবিবার রাতে বাড়িতে বাবা রবীর সঙ্গে ছেলে সুকেশের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা ধা দিয়ে বাবার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশে থাকা লোকজন ঘাতক ছেলে সুকেশকে আটক করে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই পবিত্র কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, পারিবারিক সমস্যার জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা