ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোবাইল নিয়ে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্নহত্যা


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ১-৫-২০২৩ রাত ৮:৫৫

মোবাইল নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি একপর্যায়ে  অভিমান করে নিজ রুমে গলায় ফাঁস লাগিয়ে মৌলভীবাজার মহিলা কলেজের বি এ ২য় বর্ষের ছাত্রী নুসরাত জাহান(২৪) এর আত্নহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে মৌলভীবাজার শহরের পশ্চিম গির্জা পাড়া লেক মহল এলাকায়।

সেখানে মা মেয়ে ভাড়া বাসায় বসবাস করতো। নুসরাত জাহান কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আছকর মিয়ার মেয়ে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঐ তরুণী পড়া লেখায় মনোযোগ না দিয়ে সারাদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতো, এ নিয়ে রোববার রাতে মায়ের সাথে ঝগড়া হয় নুসরাতের।

এক পর্যায়ে সে অভিমান করে তার রুমে গিয়ে সিলিং ফ্যানে অড়না পেছিয়ে গলায় ফাঁস দেয়। অনেকক্ষণ হয়ে গেলেও দরজা না খুলায় মা ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে এলাকার লোকজন কে ডাক দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।

সেখানে মেয়েকে ফ্যানের সাথে ঝুলতে দেখে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষনা করেন। মৌলভীবাজার সদর থানার ওসি তদন্ত মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ ছাত্রীকে মৃত ঘোষনা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত