মে দিবসে সকল মেহনতী শ্রমিকের প্রতি শ্রদ্ধায় টাঙ্গাইলে ২গ্রুপের পৃথক কর্মসূচী
দুনিয়ার মজদুর এক হও, এক হও” প্রতিপাদ্যে মে দিবসে সকল মেহনতী শ্রমিকের প্রতি শ্রদ্ধায় টাঙ্গাইলে ২গ্রুপের পৃথক কর্মসূচী পালিত হয়েছে।
১ মে সোমবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: বালা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-২ (গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জামান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শরফুদ্দীন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বীল মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এছাড়াও টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন এমপি, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, কাউন্সিলর আতিকুর রহমান হাজী মোরশেদ, অন্যান্য কাউন্সিলরগণ, শ্রমিকলীগের নেতা আব্বাস আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব 'সহ অন্যান্য নেতৃবৃন্দ পৃথক কর্মসূচি পালন করে। এসময় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন শ্রমিক সংগঠনের খন্ড খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যান ও শহীদ মিনারের দুই গ্রুপের পৃথক কর্মসূচিতে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।
১মে মহান মে দিবস, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের এক গৌরবময় ইতিহাসের দিন। বিশ্বের মেহনতী মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন ও সংহতির প্রতীক হিসেবে এ দিনটি উদযাপন করছে। ১৮৮৬ সালের মে মাসে শ্রমিকরা তাদের কর্ম সসয় ৮ ঘণ্টা নির্ধারণের দাবিতে আমেরিকার শিকাগো শহরে নির্যাতিত শ্রমিকদের শান্তিপূর্ণ জনসভায় মালিক এবং সরকার পক্ষের বর্বরোচিত আক্রমণ, গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের প্রতিবাদের মধ্যদিয়ে ‘মহান মে দিবস’-এর সূচনা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর ১ মে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হতে শুরু করে ‘মে দিবস’ নামে। মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। যে কোন সঙ্কটে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে মে দিবস পালন করছে বিশ্বের প্রায় সব দেশের শ্রমিকরা। শ্রমিকরা দিনটিকে স্মরণ করে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় ও বিনম্র শ্রদ্ধায়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied