হরিপুরে মেসার্স ওসমান গনি এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রথমবারের মতো এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০১ মে) বিকালে উপজেলার হরিপুর-রাণীশংকৈল সড়ক মিল বাজার,কামারপুকুর সংলগ্ন স্থানে মেসার্স ওসমান গনি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের পরিচালক মো.রিয়াজ আহম্মেদ এর আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রভাষক সামশুজ্জোহা বুলবুল ইসলামের সভাপতিত্বে মেসার্স ওসমান গনি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনে ফিতা কেটে উদ্বোধন করেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, আমগাঁও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার, সদস্য জেলা পরিষদ আনিসুজ্জামান শান্ত, আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী উমাকান্ত ভৌমিক, আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ঠাকুরগাঁও জেলা সহঃ সম্পাদক আওয়ামী যুবলীগ শরিফ উদ্দিন সরকার প্রমুখ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সিএনজির ড্রাইভাররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব এলপিজি গ্যাস শহরে বায়ুদূষণ রোধে সহায়তা করে। গ্যাস একটি তরল পেট্রোলিয়াম পদার্থ। যা যানবাহনের জ্বালানি হিসেবে বহুল প্রচলিত ও সমাদৃত। সর্বাধিক নিরাপদ এবং সর্বোচ্চ পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে তা বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠেছে এবং দেশের জ্বালানি খাতে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার সাশ্রয়ী জ্বালানিকে ব্যবহার করতে ব্যাপকভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন। বক্তারা আরো বলেন হরিপুরে প্রথমবারের মতো এ ফিলিং স্টেশন চালু হওয়ায় তার সফলতা কামনা করেন। এবং হরিপুর এ সফলতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে রাণীশংকৈল উপজেলার ও হরিপুর উপজেলার অটো সিএনজি চালকদের ৩০% ছাড়ে এল.পি.জি গ্যাস দেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied