ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইংল্যান্ড পৌঁছেছেন তামিম-মিরাজরাও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ২:৫৩

গত রোববার দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ড গিয়েছিলেন বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারসহ কোচিং স্টাফদের সদস্যরা। এরপর সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম বহর লন্ডনে পৌঁছায়। এবার দ্বিতীয় বহরের রওনা দেওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ইংল্যান্ডে পৌঁছেছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১২.৩০ মিনিটে লন্ডনে পা রেখেছে দ্বিতীয় বহরের ক্রিকেটাররা। দলের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি  নিশ্চিত করেছে।

দ্বিতীয় বহরের দলে লিটন দাস, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও প্রথম বহরে যাওয়া ক্রিকেটারদের বাদে ছিলেন সকল ক্রিকেটারই। জানা গেছে আজ রাতে লন্ডনের বিমান ধরবেন লিটন। এদিকে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান যোগ দেবেন সরাসরি ইংল্যান্ডে। এর আগে প্রথম বহরে ছিলেন ইয়াসির রাব্বি, তাওহীদ হৃদয়, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্তরা।

মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে