গজালিয়া ইউনিয়নে গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এসএম শাহাজাদা এমপি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১০ নং গজালিয়া ইউনিয়নের ঠাকুর বাজার ইউ জেট আর (UZR) চন্দ্রাইল ইউ এন আর (UNR) সড়কে ৫১মিটার আরসিসি গার্ডার ব্রূীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন করেন জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ১১৩(৩) আসনের এস,এম শাহাজাদা (এমপি)।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ব্যাবস্থাপনায় ০২ মে মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটের সময় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার জনসাধারণের দীর্ঘ দিনের প্রত্যাশীত এ গার্ডার বীজ নির্মাণের শুভসূচনা করেন এসএম শাহজাদা এমপি।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আই ডিবির চেয়ারম্যান উপজেলা আও'লীগের সহ সভাপতি মোঃ মজিবর প্যাদা (মোঃ বাবুল ভূইয়া) উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহাঙ্গীর আলম, থানা তদন্ত ওসি মোঃ আতিকুল ইসলাম। গাজী মোঃ ইউসুফ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ গজালিয়া ইউনিয়ন শাখা। গলাচিপা উপজেলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান মাস্টার, গাজী আব্দুর রব সহ আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার বলেই সারা দেশেই গ্রাম থেকে শহর পর্যন্ত ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।
তার'ই ধারাবাহিতায় জনসাধারণের জীবনমান উন্নয়নের কথা ভেবে ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ও নদী ভাঙ্গণ এলাকায় ভেরীবাধঁ নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া রাষ্ট্র উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে জনসাধারণকে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এলাকার জনসাধারণসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজালিয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক কায়সার হোসেন কামাল ও মোঃ ফেরদউস গাজী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ গজালিয়া ইউনিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল খাঁন সহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গন।
উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে দেশের দক্ষিনাঞ্চলের ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজ পুঃনির্মাণ পূর্ণবাসন আইবিআরপি (IBRP) প্রকল্পের ৫ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যায়ে ব্রীজটি নির্মিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied