প্রগতিশীল জোটের উদ্যোগে আসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের উদ্যোগে করোনা ভাইরাসে সংক্রমিত আসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে টিএ রোড এলাকায় আসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোট আজকে যে উদ্যোগটি নিয়েছে তা সময়োপযোগী একটি সিদ্ধান্ত। আমরা সব সময় আসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে আছি এবং তাদের সাথে নিয়ে কাজ করে যাব। বৃত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। কারো সাথে কোন হিংসা বিদ্বেষ না করে প্রগতিশীল জোটের ছায়াতলে এসে কাজ করার অনুরোধ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রগতিশীল জোটের আহবায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. তৈমুর রেজা শাহজাদ, প্রগতিশীল জোটের যুগ্ন-আহ্বায়ক ও জেলা সাম্যবাদী দলের সভাপতি সাহানুর ইসলাম সানু, প্রগতিশীল জোটের যুগ্ন-আহ্বায়ক ও ঐক্য ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, প্রগতিশীল জোটের যুগ্ন-আহ্বায়ক ও জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, প্রগতিশীল জোটের সদস্য সচিব ও জেলা বাসদের আহ্বায়ক প্রবীর চৌধূরী রিপন, প্রগতিশীল জোটের সদস্য ও জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সামসু আলম, জেলা বাসদের যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম আহাদ, ফিরোজ পাটোয়ারী, সংস্কৃতিকর্মী ফোরকান আহম্মেদ সুহৃদ ও শফিক মিয়া প্রমুখ।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied