ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার
ঝিনাইদহ সদরউপজেলাতে দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফাঁসিরদন্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (পহেলা মে) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ মে) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, উপজেলার হলিধানী বাজারে মাজেদা খাতুন ডিম ও তরকারির ব্যবসা করতেন। সেখান থেকেই আসামি শহিদুলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। শহিদুল তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে বসবাস করছিলেন।
একপর্যায়ে শহিদুল তার দ্বিতীয় স্ত্রী মাজেদার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। মাজেদা টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই তাকে নির্যাতন করতেন শহিদুল ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন।এর আগে যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। পরে মাজেদার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। একপর্যায়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাজেদার কোনো আত্বীয়-স্বজন না থাকায় স্থানীয় চৌকিদার শহিদুল ইসলাম ২০১২ সালের ২৩ জানুয়ারি মামলা করেন। পুলিশ ২০১২ সালের ৩০ এপ্রিল দুই আসামির অভিযোগপত্র দেয়। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বজলুর রহমান জানান।দন্ডিতরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. শহিদুল ইসলাম এবং তার স্ত্রী মোছা. চম্পা খাতুন।
আইনজীবী বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় গত ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যুদন্ডের আদেশ দেয় ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান।
এমএসএম / এমএসএম
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু