ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান ৩ আসামী গ্রেফতার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৫-২০২৩ বিকাল ৫:১৩
 টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বৃদ্ধ আবুল হোসেন (৫৬) হত্যা মামলায় প্রধান পিতা ও পুত্রসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০), তার ছেলে মো. শরিফ (৩০) ও মৃত জাবেদ আলীর ছেলে মো. মনির (৪৫)। র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আবুল হোসেন হত্যা মামলায় নিহতের চাচাত ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ মে) ভোর রাতে গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে, কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে আবুল হোসেন সেচ পাম্প লিজ নিয়ে চাষাবাদ করতেন।
গত ২৭ এপ্রিল ভোরে জমি সংক্রান্ত বিরোধে আবুল হোসেনকে ডেকে নেয় প্রতিপক্ষরা। কিছুক্ষণ পর আবুলকে ঘরের বারান্দায় রেখে পরিবারের সদস্যদের ডাক দিয়ে যান তারা। পরে স্ত্রী বাইরে এসে দেখে আবুলের হাত- মুখ গামছা দিয়ে বাঁধা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় আবুলকে কীটনাশক খাওয়ানো হয়েছে। ওয়াশ করে কীটনাশক বের করে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আবুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত