শ্রীমঙ্গলের জুলেখা খাসিয়াপুঞ্জি পরিদর্শনে ইউএনও
শ্রীমঙ্গলের জুলেখা খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড সন্দ্বীপ তালুকদার ও জনস্বাস্হ্য প্রকৌশলী সাইফুল ইসলামকে সাথে নিয়ে তিনি পুঞ্জি পরিদর্শন যান।
এ সময় খাসিয়া পুঞ্জির প্রধানসহ সকলের সাথে তাদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় খাসিয়া পুঞ্জির ঝরে পড়া দুজন শিক্ষার্থীর কথা জানতে পেরে তাদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেন আলী রাজিব মিঠুন এবং খুশি খংলিয়ামকে দ্বারিকাপাল মহিলা কলেজে এবং বৈশাখী সুচেনকে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করার তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
এছাড়াও একটি পরিবারের মাঝে সেলাই মেশিন এবং পুঞ্জির ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য দুইটি ফুটবল প্রদান করেন তিনি। এছাড়াও পুঞ্জিতে একটি খাসিয়া কমিউনিটি স্কুল তৈরি করার জন্য জায়গা নির্ধারণের বিষয়েও নির্দেশনা প্রদান করেন।
আজ দুপুরে পুঞ্জি পরিদর্শনকালে জুলেখা খাসিয়াপুঞ্জির প্রধান মিন সুমের ও পারবন খাসিয়া উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত