ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ

পাঁচ শিক্ষার্থীর কৃতিত্ব


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ২:৫৩


রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ সাফল্য অর্জন করেছে। আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী এ বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ অংশগ্রহণ করে। নিয়মিত হিসেবে ষষ্ঠ ব্যাচের ৫২ জন, অনিয়মিত হিসেবে চতুর্থ এবং পঞ্চম ব্যাচের মোট ১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন সকল বিষয়ে পাশ করেছে। পাশের হার শতকরা ৮২.৭। একইসাথে কলেজের পাঁচ শিক্ষার্থী এনাটমি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে। এনাটমি বিষয়ে অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফাওজিয়া ফারিহা,বসরা আমিন ঐশ্বী,পাপিয়া আক্তার, সৌরভ সরকার ও ফেরদৌস অহিদ শাওন। উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে মোট ৮ জন বিভিন্ন বিষয়ে (৬ জন এনাটমি এবং ২ জন বায়োকেমিস্ট্রি) অনার্স নম্বর অর্জন করে। এছাড়া তৃতীয় বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে নিয়মিত হিসেবে চতুর্থ ব্যাচের ৩৯ জন এবং অনিয়মিত হিসেবে তৃতীয় ব্যাচের ৪ জন অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন সকল বিষয়ে পাশ করে এবং ১ জন ফার্মাকোলজি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে। পাশের হার শতকরা ৮৯.৭। সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে ফার্মাকোলজি বিষয়ে একমাত্র অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থী আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের তানিয়া আক্তার সাথী। উল্লেখ্য সে প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২০ এ এনাটমি বিষয়ে অনার্স নম্বর অর্জন করেছিল। এ বিষয়ে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আশফাকুর রহমান জানান, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে প্রতি বিভাগে রয়েছে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক, যাদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পড়াশুনার সুযোগ লাভ করেন। রয়েছে উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণ, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী, নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক কেন্টিন। উপাধ্যক্ষ ডা. মোঃ এহসানুল ইসলাম মনে করেন নিয়মানুবর্তিতা এবং আধুনিক সময়োপযোগী শিক্ষণ ব্যবস্থার কারনেই এই কলেজ বার বার সাফল্যের শিখরে আরোহন করছে। (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত