ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ২:৫৫

ঢাকার ধামরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও যৌথ ব্যবসা পরিচালনা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ বুঝিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে থ্রী স্টার ইটভাটার মালিক আবুল হোসেন মোল্লা।
বুধবার (৩ মে) দুপুরে উপজেলার ধামরাই বাজারের একটি রেস্তোরায় প্রশাসন ও আইনের মাধ্যমে প্রতিকার চেয়ে এ সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে আবু হোসেন মোল্লা বলেন,আমরা যৌথভাবে ২কোটি ৪০ লক্ষ টাকা নগদ ব্যাংক একাউন্ট দিয়ে মোঃ আম্বর আলী,মহিদুল ইসলাম,আব্দুস সামাদ,শফিকুল ইসলাম,আলি হোসেন,দেলোয়ার ও আমি আবুল হোসেন মোল্লা ষ্ট্যাম্পে লিখিত চুক্তিনামা করে উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় থ্রী স্টার নামে ইটভাটা ব্যবসা যৌথভাবে শুরু করি। ইটভাটা ব্যবসায় মোঃ আম্বর আলী অভিজ্ঞাতা সম্পূর্ণ বিদায় আমরা সকলে তাকে যৌথ ব্যবসা পরিচালনা করার দায়িত্ব দেই। পরর্ভীতে আম্বর আলী ২০১৮/২৯/২০ যৌথ ব্যবসা পরিচালনা করে কোন প্রকার হিসাব না দিয়ে চলে আসে। আমারা আম্বর আরীকে একাধিক বার হিসাব দিতে বলি কিন্তু সে দেয় না। পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা বলে মহিদুল ইসলামকে ব্যবসা পরিচালনা করতে বলে সুস্থ্য হয়ে তিনি আগের তিন বছরের হিসাব পত্র ভাটায় এসে দিবে বলে জানায়। বর্তমান ইটভাটা পরিচালনার সকল হিসাব অফিসের ম্যানাজার এর কাছে সংরক্ষিত রয়েছ। এরই মধ্যে আম্বর আলী ২০২২ সালের ডিসেম্বর ধামরাই থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ওসি উপজেলা চেয়ারম্যান উভয় পক্ষকে হিসাব দিতে বলে, মহিদুল ইসলাম গং হিসাব দিলেও আম্বর আলী হিসাব না দিয়ে তালবাহানা করে। পরে ওসি'র নির্দেশে আম্বর আলী হিসাব জমা দেয়। ওসি ইটভাটা মালিক সমিতিকে উভয় পক্ষের হিসাব যাচাই-বাচাই এর নির্দেশ দেয়। যাচাই-বাচাইয়ে আম্বর আলীর কাছে আমরা যৌথভাবে ১কোটি ৫৫ লক্ষ টাকা পাই। আম্বর আলী'র হিসাব গড়মিল এর কারনে ওসি কয়েক দফার আম্বর আলীকে থানার হাজির হতে বলে, তিনি হাজির না হয়ে গত ১৮ এপ্রিল আদালতে আমাদের নামে মিথ্যা বনোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত মামলা করে। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রশাসন উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানাই।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত