ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে তদন্ত করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত, আটক -২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:৪৫

মানিকগঞ্জ সদর উপজেলায় সন্তানের বিরুদ্ধে পিতার অভিযোগের ঘটনার তদন্ত করতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছে। পরে আহত পুলিশ সদস্যদের জরুরী চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়,সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বৃদ্ধ পিতা মোঃ মঙ্গল হোসেন (৮০) মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার নিজ সন্তান তার ভরণপোষণ করেন না। এমনকি তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই বৃদ্ধ বয়সে তিনি এখন কোথায় যাবেন। এই অভিযোগ তদন্তের জন্য সদর থানার এসআই কামাল হোসেনসহ ২ জন কনস্টেবল বিকেলে অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে পুলিশের বাক বিতন্ডের মত ঘটনা ঘটে। বাক বিতণ্ডার এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার পরিবারের লোকজন। এঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন আহত হয়। এ ঘটনার পর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে। আহত পুলিশ সদস্যরা মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। 

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান,অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার