ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে আগষ্ট মাসে পাঁচ উপজেলায় প্রায় আড়াই হাজার চায়না দুয়ারি জাল ধ্বংস


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:৩২

দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় গোপালগঞ্জ জেলায় গত আগস্ট মাসে ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য অফিসের অভিযানে প্রায় আড়াই হাজার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে জেলার পাঁচটি উপজেলায় এসব জাল ধ্বংস করা হয়। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ২০৫টি জাল ধ্বংস করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। টুঙ্গিপাড়া উপজেলায় ৫০৩টি, কোটালীপাড়ায় ৩৮৪টি, কাশিয়ানীতে ১৪০টি এবং মুকসুদপুর উপজেলায় ২৫৩টি জাল ধ্বংস করা হয়।

প্রতিটি চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা। সেই হিসাবে, জেলায় ধ্বংস হওয়া জালের মোট মূল্য প্রায় কোটি টাকার সমপরিমাণ। এ বিষয়ে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, "অবৈধ চায়না দুয়ারি জাল মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এবং মাছের রেণু পোনা ধ্বংস করে দেয়, যা নদী ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে। জেলার সব উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে এ ধরনের অবৈধ জাল পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।" চায়না দুয়ারি জাল ধ্বংসের ফলে নদীতে মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় জেলেরা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস