ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ৪:৩২

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পতিবেশি দুই ভাইয়ের বিরুদ্ধে। 
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জান্নাত হোসেন (২৭) নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
প্রতিবেশীরা জানান, স্থানীয় শাহীন রাঢ়ীর তিন ছেলে- তারেক (৩২), রিয়াদ (২৭) ও তাজবির (২২)। এর মধ্যে তারেক ও রিয়াদ চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত। প্রায়ই তাদের নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। শনিবার সকালে তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া শুরু হলে প্রতিবেশী জান্নাত হোসেনকে ডেকে নিয়ে যান তারেক ও রিয়াদের মা তাসলিমা বেগম। ওই সময় দুই ভাইয়ের হাতেই রামদা ছিল বলে জানান তিনি।

নিহতের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাসলিমা ডেকে নিয়ে যায়।
তারপর তাকে কুপিয়ে  হত্যা করে। আমি আমার ছেলের  হত্যার বিচার চাই।
নিহতের বড় ভাই রাজু বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রেখেছে। আমার ভাইকে যখন কোপানো হচ্ছিল, তখন তারা কাউকে ঘরের ভেতরে ঢুকতে দেয়নি।’

স্বানীয় লোকজন জান্নাত হোসেন কে  হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক  প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত